বকশীগঞ্জ

নারী দিবসে আলোচনা সভা: অধিকার সুরক্ষার আহ্বান

মতিন রহমান, বকশীগঞ্জ:  ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা নারীর প্রতি সব ধরনের সহিংসতা ও বৈষম্য বিলোপের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে নারী ও কন্যা শিশুদের অধিকার নিশ্চিত করতে পারলে একটি উন্নত ভবিষ্যৎ গড়া সম্ভব।

সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে এবং উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী সোয়াইব আজমীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন সুলতানা, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা খায়রুল বাশার রাজু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক রেজাউল হক, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সংগীত শিক্ষক লিপি সাহা ও শিক্ষার্থী আফিয়া জান্নাত তোবা।

সভায় বক্তাগণ নারী ও শিশু নির্যাতন বন্ধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত আইনি প্রতিকার নিশ্চিতের দাবি জানান।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button