ইসলামপুর

বিএনপি নেতাদের নামে স্ত্রীর দায়ের করা মামলা ভিত্তিহীন দাবি করে স্বামীর সংবাদ সম্মেলন

ফিরোজ শাহ, ইসলামপুর: ইসলামপুরে ভিত্তিহীন অভিযোগের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ইসলামপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সামিউল হক। গত ২৩ মার্চ রাতে ইসলামপুর উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলের বিরুদ্ধে চাঁদা না পেয়ে এক কাউন্সিলরের বাড়িতে হামলা ও লুটপাটের মিথ্যা অভিযোগের ভিত্তিতে এ সংবাদ সম্মেলন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় পৌরসভার পলবান্ধা উজানপাড়া নিজ বাড়ীতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছামিউল কমিশনার বলেন- গত- ২৪ ও ২৫ মার্চ ২০২৬ তারিখে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালসহ স্থানীয় ও জাতীয় পত্রিকায় ইসলামপুর উপজেলায় একটি ঘটনাকে কেন্দ্র করে যে সংবাদ প্রকাশিত হয়েছে, আমি তার জন্য দুঃখিত ও লজ্জিত। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে।

আমি মামলার বাদী নাজমা হকের স্বামী। আমার বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট এবং নারী লাঞ্ছনার ঘটনা উল্লেখ করে বিএনপি, যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

আমি স্পষ্টভাবে জানাতে চাই, একটি কুচক্রী মহলের প্ররোচনায় বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে দিয়ে এ ধরনের অভিযোগ ইসলামপুর থানায় দায়ের করা হয়েছে। যেখানে ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে যে, গত ২৩ মার্চ রাতে ১০-১৫টি মোটরসাইকেলে করে কিছু লোক আমার বাড়িতে প্রবেশ করে এবং চাঁদা দাবি করে। আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। কেউ আমার বাড়িতে প্রবেশ করেনি এবং আমার কাছে কোনো প্রকার চাঁদাও দাবি করেনি।

অভিযোগে উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসমত, পৌর বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলিনুর, রোকনুজ্জামান রুকন এবং উপজেলা ছাত্রদলের সাবেক নেতা আব্দুর রাজ্জাকসহ মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।

আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই-এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। একটি কুচক্রি মহল আমাকে দিয়ে তাদের ফয়দা লুটতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সহযোগীতা করে আমাদেরকে বিপদে ফেলতেই এমনটা করিয়েছে।

ইসলামপুর থানায় নাজমা বেগমের দায়ের করা এই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিকভাবে প্রভাবিত। ইতিমধ্য আমি তা প্রত্যাহার করে নিয়েছি।

আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের সহযোগীতা কামনা করেন তিনি।

Related Articles

Back to top button