জামালপুর

১৫ লাখ টাকার মাদকসহ লাকসি বেগম আটক

স্টাফ রিপোর্টার: জামালপুর শহরে প্রায় ১৫ লাখ টাকার মাদকসহ এক নারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মাদকসহ মোছাঃ লাকসি বেগমকে আটক করা হয়।

পরে তার বসতবাড়িতে গেইটের কাছে গলি থেকে মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ।

জামালপুর থানার এসআই খায়রুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।

মোছাঃ লাকসি বেগম জেলার ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর শহরের পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়- ১৪ এপ্রিল জামালপুর থানায় দায়ের করা মামলার প্রেক্ষিতে মোছাঃ লাকসি বেগম (৪১) নামে আটক করা হয়। পরে ১০৪ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়াও ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় ১৫ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর সদর থানার এসআই মোঃ খাইরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Related Articles

Back to top button