দেওয়ানগঞ্জ

মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে যুবকের কারাদণ্ড

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ:  জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে মাহাবুব হাসান (২৪) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সোমবার বিকেলে এ সাজা দেন।

মাহাবুব হাসান উপজেলার সদর ইউনিয়নের খড়মা মধ্যপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আনোয়ার হোসেন জানান- সদর ইউনিয়নে খড়মা মধ্যপাড়া গ্রামে মাদক সেবন করে মায়ের সঙ্গে উচ্ছৃঙ্খল আচরণ ও বাড়িঘর ভাংচুর করছিলেন মাহাবুব হাসান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

আটকের পর মাহাবুব মাদক সেবন ও পরিবারের সাথে উচ্ছৃঙ্খল আচরণের কথা স্বীকার করেন বলেও জানান ওসি।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে এ দণ্ডাদেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন- মাদক সেবন ও উচ্ছৃঙ্খল আচরণের দায়ে ওই যুবককে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button