দেওয়ানগঞ্জ

সিসিটিভির নজরদারিতে মোবাইল শনাক্ত: এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মহসিন রেজা, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকালে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিসিটিভি নজরদারির মাধ্যমে বিষয়টি শনাক্ত করার পর এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বহিষ্কৃত পরীক্ষার্থীর নাম রোমান হাসান শুভ। তিনি সরকারি এ কে মেমোরিয়াল কলেজের শিক্ষার্থী।

এদিন সকালে পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র পরীক্ষার সময় তিনি গোপনে মোবাইল ফোন সঙ্গে নিয়ে হলে প্রবেশ করেছিলেন। তবে কেন্দ্রের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপজেলা মৎস্য কর্মকর্তা শফিউল আলম সিসিটিভি মনিটরে বিষয়টি দেখে ফেলেন।

ঘটনাটি প্রমাণিত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেনের নির্দেশে পরীক্ষার বিধিমালা অনুযায়ী ওই পরীক্ষার্থীকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়। উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সজল কুমার ভদ্র তথ্যটি নিশ্চিত করেছেন।

পরীক্ষার সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখার বিষয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন উল্লেখ করেন, “পরীক্ষার হলে কোনো ধরনের নকল বা অনিয়ম বরদাশত করা হবে না। একটি সুন্দর ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে আমাদের কঠোর তদারকি অব্যাহত থাকবে।”

Related Articles

Back to top button