জামালপুর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান ও গণিত উৎসবের পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন রূপান্তর বাংলাদেশ আয়োজিত থানা ও জেলা পর্যায়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষাবৃত্তি প্রদান, গণিত উৎসব-২০২৫ এর পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি, জামালপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য গণমানুষের নেতা এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনাব জাহাঙ্গীর সেলিম এবং অ্যাডভোকেট জামিল হাসান তাপস।

রূপান্তর বাংলাদেশের সাধারণ সম্পাদক সাইমুর রসি’র সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন এমপি বলেন- “মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়ার কারিগর। শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ, সৃজনশীলতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

পরে থানা ও জেলা পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা স্মারক, শিক্ষাবৃত্তি ও গণিত উৎসব-২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

Related Articles

Back to top button