মাদারগঞ্জ

বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ করেছে বিএনপি।

বুধবার (২৪ জুন) দুপুরে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে উপজেলার বালিজুড়ী বাজার বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বালিজুড়ী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর,  সাধারণ সম্পাদক খালেদ মাসুদ তালুকদার সোহেলসহ স্থানীয় নেতারা।

র‍্যালি ও সমাবেশে বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের চার শতাধিক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন- মাদক আজ সমাজ ও তরুণ প্রজন্মের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে। মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে হলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি প্রশাসনকেও কার্যকর ভূমিকা রাখতে হবে। তারা মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

Related Articles

Back to top button