পরিবেশ রক্ষায় YRC এর উদ্যোগে বৃক্ষ রোপন
স্টাফ রিপোর্টার: পরিবেশ রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন YRC জামালপুর ইউনিট।
বুধবার বিকেলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা ও প্রকৃতির প্রতি ভালোবাসা থেকে শহরের পিটিআই বিএডিসি মাঠে বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়।
এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান-আজকের এই ছোট উদ্যোগ ও সচেতনতা আগামী প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া এবং একটি সুন্দর পৃথিবী উপহার দিতে পারে। একটি গাছ, একটি প্রাণ সবুজ হোক আমাদের আগামী দিনের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই সুস্থ ও সুন্দর পরিবেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি।
কর্মসূচি শেষে রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সুরক্ষার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামীতেও এই ধরনের সবুজ ও পরিবেশবান্ধব সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।




