জামালপুর

ফসলের মাঠ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: জামালপুর পৌরসভার হাটচন্দ্রার চর এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১ জুলাই) বিকালে স্থানীয় একটি ফসলের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়- দুই দিন ধরে ওই যুবককে ওই এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

স্থানীয়দের ধারণা- তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বুধবার চর এলাকার একটি ফসলের মাঠে ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জামালপুর থানায় নিয়ে যায়।

জামালপুর থানার ওসি (তদন্ত) নূর মোহাম্মদ জানান- ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিল। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের জন্য পিবিআই এর সহযোগিতা নেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button