বকশীগঞ্জ

পানির ট্যাংকে লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পর্শে বৃদ্ধের মৃত্যু

ম‌তিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু বক্কর ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।

স্থানীয়রা জানান- বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে পানির ট্যাংকের জন্য বৈদ্যুতিক লাইনের কাজ করছিলেন আবু বক্কর। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পর্শ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Related Articles

Back to top button