জামালপুর

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর জেলা শাখার চতুবার্ষিকী সম্মেলন

জাহাঙ্গীর আলম,জামালপুর: বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (কাসেম-শাহীন),এর জামালপুর জেলা শাখার চতুবার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় জামালপুর পৌরসভার কাছে শহীদ সাফওয়ান স্মৃতি অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৫ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আবুল কাসেম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. লোকমান আহম্মেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খন্দকার আহসানুজ্জামান রুমেল,  সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম খান সজিব, মো. লিয়াকত আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান (শফি), সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ এবং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কাজী মো. মসিউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, জামালপুর জেলা শাখার সভাপতি জনাব মুহাম্মদ হাবিবুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দক্ষিণ নরুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আজিজুর রহমান (কাজী বাবুল)।

সম্মেলনে বক্তারা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

Related Articles

Back to top button