নদীভাঙন কবলিতদের মাঝে খাদ্য বিতরণ
মোঃ মোস্তাফিজুর রহমান,সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে নদীভাঙনের শিকার অসহায় মানুষদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার পিংনা ইউনিয়নের নলসন্ধা গ্রামে ক্ষতিগ্রস্তদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের সংসদ সদস্য ফরিদুল কবির তালুকদার শামীমের সার্বিক নির্দেশনায় এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।
খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মো. মাসুম মিয়া এবং সরিষাবাড়ী ক্রীড়া সংস্থার সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ মকবুল হোসেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সার্বিক খোঁজখবর নেন এবং বিপদের মুহূর্তে তাদের পাশে থাকার আশ্বাস দেন। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।




