জামালপুর

কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: জামালপুরের নরুন্দিতে চলন্ত ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে আব্দুল হাই (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দুপুরে নরুন্দির জাকের মির্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকার বাসিন্দা।

রেলওয়ে পুলিশ জানায়- ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী কম্পিউটার ট্রেনটি জাকের মির্জাপুর এলাকা অতিক্রম করার সময় ছাদে থাকা ওই যুবক অসাবধানতাবশত নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান-ট্রেনের ছাদ থেকে পড়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Back to top button