মাদারগঞ্জ

নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

এম আর সাইফুল,মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় শিবলুল হাসান (৩৮) নামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সন্ধ্যায় তাকে আটকের পর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

শিবলুল হাসান উপজেলার পৌর এলাকার জোনাইল পুজাঘাটি গ্রামের জলিল বিএসসির ছেলে। তিনি মাদারগঞ্জ শহর আওয়ামী যুবলীগের উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পদে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে শিবলুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।”

Related Articles

Back to top button