বকশীগঞ্জ

স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সিভিল সার্জন

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সেবার সার্বিক খোঁজখবর নিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিনি হাসপাতালটিতে পরিদর্শনে যান।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড, ডেলিভারি ওয়ার্ড এবং জরুরি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি ভর্তি থাকা রোগীদের শয্যাপাশে গিয়ে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং হাসপাতালে প্রদানকৃত চিকিৎসাসেবা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল ইসলামসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button