জামালপুর

জামালপুরে ডেভিল হান্ট অভিযানে গ্রেফতার-১৭

স্টাফ রিপোর্টার: ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে জামালপুরে ১৭ জন আওয়ামী লীগের নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল রাত থেকে জামালপুরের ৭ টি থানার ৬ টিতে গ্রেফতার হয় এই আসামিরা৷

এর মধ্যে জামালপুর সদর থানায়-৬ জন, সরিষাবাড়ি থানায়-১ জন, ইসলামপুর থানায়-২ জন, মাদারগঞ্জ থানায় ৫ জন, মেলান্দহ থানায়-২ জন ও বকশিগঞ্জ থানায়-১ জনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সোহেল মাহমুদ  জানান- জেলায় অস্থিতিশীলতা সৃষ্টকারীদের বিরুদ্ধে ডেভিল হান্ট ফেজ-২ অভিযান চলছে। এই অভিযানে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ১৭ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪ জন আওয়ামী লীগের নেতা-কর্মী ও বাকি তিনজন চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী৷ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে এমন অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button