রাজনীতি

রাজনীতি জামায়াতের আমিরের পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক

নিউজ ডেস্ক :

জামায়াতে ইসলামীর আমিরের পর এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটি।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তাদের দাবি, এর আগে জামায়াত আমিরের ফোনে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আসা মেইলের মধ্যে ম্যালওয়্যার সেট করা হয়েছিল; যেটি তৈরি করা হয়েছিল ভারতে।

আমিরের মতোই মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টে হ্যাকাররা নিজেদের মতো করে পোস্টটি করেছিল রাত ৮টা ৩১ মিনিটে। সাড়ে ৯টায় পোস্টটি ডিলিট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারি জায়গায় বসে এসব কাজ করা হচ্ছে। সরকারের উচিত এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া। আমরা সরকারে গেলে এই জায়গা বন্ধ করতে চাই।

জামায়াত নারীদের নিরাপত্তা ও সম্মানের বিষয়ে সজাগ। এগুলো হ্যাকারদের অপপ্রচার। জামায়াতের কথা নয় বলেও তিনি দাবি করেন।

তিনি আরও দাবি করেন, এই হ্যাকের ঘটনায় বাংলাদেশের একটি রাজনৈতিক দলের সম্পৃক্ততা থাকতে পারে। পাশাপাশি ভারতের সম্পৃক্ততাও থাকতে পারে বলে উল্লেখ করেন।

Related Articles

Back to top button