জামালপুরের ৫টি আসনের ৬২৩ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু

নিউজ ডেস্ক :
জামালপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ।
সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৫টি সংসদীয় আসনের ৬২৩টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল সাড়ে ৭টার আগেই বিভিন্ন কেন্দ্রে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে।
পছন্দের প্রার্থীকে ভোট দেবার পাশাপাশি গণভোট দিচ্ছেন ভোটাররা। দীর্ঘদিন পর ভোটাধিকার প্রয়োগ করতে পারায় আনন্দিত তারা।
৫টি সংসদীয় আসনে মোট ৩৪ জন প্রার্থী প্রতিদ্বদন্দিতা করছেন ।
বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা ভোটগ্রহণ চলবে। নির্বাচন শান্তিপূর্ণ রাখতে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করছেন।
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ)
-
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৫ জন
-
মোট ভোটার: ৪,৩১,৭০৭ জন
-
পুরুষ: ২,১৬,২০৭ জন
-
নারী: ২,১৫,৪৯৮ জন
-
-
নতুন ভোটার: ৩০,২০৮ জন
-
পোস্টাল ভোট: ২,৮২০ জন
-
ভোটকেন্দ্র: ১২৮টি
-
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৬টি
-
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২৯টি
জামালপুর-২ (ইসলামপুর)
-
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৪ জন
-
মোট ভোটার: ২,৮২,০৮৮ জন
-
পুরুষ: ১,৪৪,৪৫৮ জন
-
নারী: ১,৩৭,৬২৯ জন
-
-
নতুন ভোটার: ১৭,১৮১ জন
-
পোস্টাল ভোট: ২,০২৭ জন
-
ভোটকেন্দ্র: ৯২টি
-
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ২২টি
-
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১০টি
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ)
-
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৯ জন
-
মোট ভোটার: ৫,৩৯,৫০৩ জন
-
পুরুষ: ২,৭৪,২৫৮ জন
-
নারী: ২,৬৫,২৩৯ জন
-
-
নতুন ভোটার: ৩৭,৬৮৪ জন
-
পোস্টাল ভোট: ৪,৮১৬ জন
-
ভোটকেন্দ্র: ১৫৪টি
-
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৪৩টি
-
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৯টি
জামালপুর-৪ (সরিষাবাড়ী)
-
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ৬ জন
-
মোট ভোটার: ৩,০৪,৯৯২ জন
-
পুরুষ: ১,৫১,৫২৮ জন
-
নারী: ১,৫৩,৪৬৩ জন
-
-
নতুন ভোটার: ১৫,৭৩১ জন
-
পোস্টাল ভোট: ২,৪৫৫ জন
-
ভোটকেন্দ্র: ৮৮টি
-
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ১৬টি
-
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৯টি
জামালপুর-৫ (জামালপুর সদর)
-
প্রতিদ্বন্দ্বী প্রার্থী: ১০ জন
-
মোট ভোটার: ৫,৭৬,৮০৮ জন
-
পুরুষ: ২,৮১,৭৪৬ জন
-
নারী: ২,৯৫,০৫২ জন
-
-
নতুন ভোটার: ৩৪,৩২৮ জন
-
পোস্টাল ভোট: ৪,১৭৯ জন
-
ভোটকেন্দ্র: ১৬১টি
-
ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৭৫টি
-
অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্র: ৫৫টি




