মেলান্দহ

রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সম্প্রীতির ইফতার

স্টাফ রিপোর্টার: পবিত্র মাহে রমজানের শিক্ষা এবং পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করার প্রত্যয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘ইফতার মাহফিল ২০২৬’।

মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে ​ইফতারের আগ মুহূর্তে এই আয়োজন সম্পন্ন হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে কনফারেন্স রুমটি এক উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চেয়ারম্যান প্রভাষক মো. সিজার রহমান এবং গণিত বিভাগের প্রভাষক তুজাম হোসেন।

​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. রেজাউল করিম, সৈয়দ তাহসিন আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ।

​রাজশাহী বিভাগীয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. মিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব নিরব খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা রমজানের তাৎপর্য ও শিক্ষার্থীদের মধ্যে এমন সম্প্রীতির আয়োজনের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

​আয়োজকরা জানান- ক্যাম্পাসে নিজ অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য বজায় রাখতেই এই আয়োজন।

ইফতার মাহফিলে সংগঠনটির সদস্যসহ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Related Articles

Back to top button