জামালপুর

স্ত্রীকে হত্যার পর পুড়ানোর চেষ্টা, আইনজীবী স্বামীর নামে মামলা

স্টাফ রিপোর্টার: জামালপুরে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর পুড়ানোর চেষ্টার ঘটনায় আইনজীবী স্বামীর হোসেন তাইফুরের নামে মামলা হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন।

তিনি জানান, দুপুরে নিহত তানিয়ার ভাই তৌকির জামালপুর সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলাটি হত্যাসহ বিভিন্ন পারিবারিক অভিযোগও তুলে ধরা হয়। মামলায় শুধু হোসেন তাইফুরকেই আসামী করা হয়েছে। বিকেলে তাইফুরকে আদালতে প্রেরন করলে বিচারক তাকে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।

এর আগে ০৬ মার্চ রাত ১টার দিকে পারিবারিক কলহের জেড়ে ধারালো অস্ত্রসহ বিভিন্ন জিনিস দিয়ে আঘাত করে তাহমিনাকে হত্যা করেন তাইফুর। এরপর বিছানায় লাশ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। এমন সময় প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত তাইফুরকে আটক করে পুলিশ।

১৫ বছর আগে বিয়ে হয় তাহমিনা ও তাইফুরের। তারা ফুপাতো ও মামাতো ভাই বোন। এরপর থেকেই পারিবারিক কলহ চলছিল৷ তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তবে ঘটনার সময় তারা নানা বাড়িতে ছিলো বলে জানা গেছে।

Related Articles

Back to top button