মেলান্দহ

ওজন কম দেওয়ায় ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহে ওজনে কম দেওয়া ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে চার প্রতিষ্ঠানের মালিককে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই অভিযান পরিচালনা করে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার মেলান্দহ বাজারে এই অভিযান পরিচালনার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জামালপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জামালপুর জেলা কর্মকর্তা আবু নাসের মোহামদ শফিউল্লাহ উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে জানা গেছে- অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিস্টি তৈরি ও ওজনে কম দেয়ায় কাশফুল নামে এক দই-মিস্টির দোকান মালিককে ২০ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় শাহা স্টোরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও নিষিদ্ধ ও ক্ষতিকর প্রসাধনী বিক্রির দায়ে রফিক কসমেটিকসের মালিককে ৫ হাজার টাকা ও মালেক কসমেটিকস স্টোরের মালিককে ৩ হাজার টাকাসহ মোট ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে নিরাপদ খাদ্য ও সঠিক ওজনে বিক্রির ব্যাপারে সতর্ক করা হয়।

অভিযানের বিষয়ে মো. শরিফুল ইসলাম বলেন, রমজান উপলক্ষে আমরা নিয়মিতভাবে বাজার তদারকি করছি। অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পুরো রমজান মাসজুড়েই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button