সরকারি খেজুর বহনকারী সিএনজি দুর্ঘটনা, আহত ২
এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জে সরকারি খেজুর বহনকারী একটি সিএনজি দুর্ঘটনার শিকার হয়েছে। এতে পিআইও অফিসের এক স্টাফসহ দুইজন আহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় জামালপুর থেকে মাদারগঞ্জ যাওয়ার পথে মিয়াবাজার এলাকায় বিপরীত দিকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন জানায়- জামালপুর থেকে মাদারগঞ্জে সরকারি খেজুরের কার্টন সিএনজি যোগে আনা হচ্ছিল। পথে মিয়াবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোগাড়ীর সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সিএনজিতে থাকা পিআইও অফিসের স্টাফ শাকিল গুরুতর আহত হন। এতে তার মাথা ফেটে যায়। এ সময় সিএনজি চালকও আহত হন।
এবিষয়ে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরী বলেন- “আমি শুনেছি এবং ঘটনাস্থলে গিয়েছি আমাদের একজন স্টাফ সাকিল আহত হয়েছেন । দুর্ঘটনার সময় সিএনজি থেকে তিন কার্টুন খেজুর পড়ে গেলেও পরে সেগুলো আবার তুলে নেওয়া হয়েছে। আহত সাকিলকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং খেজুরগুলোও নিরাপদে নিয়ে আসা হয়েছে।”




