মেলান্দহ

ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতা আটক

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ পিস ইয়াবাসহ ছাত্রদলের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (১৫ মার্চ) রাতে উপজেলার হাজরাবাড়ী পৌর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন- মেলান্দহ উপজেলার ৬নং আদ্রা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. আনিছুর রহমান ও একই ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক এনামুল হক।

ডিবি থেকে জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

এ বিষয়ে বক্তব্যে জানতে মেলান্দহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শিপলুর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জামালপুর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাইয়ুম জানান- গতকাল রাতে ৪০ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন ছাত্রদলের নেতা বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button