দেওয়ানগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় স্বাধীনতা দিবস পালন
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে নানা আনুষ্ঠানিকতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত শহীদ মিনারে ফুল দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মুরাদ হোসেন, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ, ওসি (তদন্ত) আনোয়ার হোসেন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সকাল ৮. ৩০ মিনিটে দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন এবং কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মুরাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এম রশিদুজ্জামান মিল্লাত মহান মুক্তিযুদ্ধে তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ।
বিকেলে একই মাঠে মুক্তিযোদ্ধা একাদশ ও উপজেলা প্রশাসন একাদশের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।




