শিক্ষা প্রতিষ্ঠানে পানি বিশুদ্ধকরন ফিল্টার ও ফ্যান বিতরণ
স্টাফ রিপোর্টার: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে ইলেকট্রিক পানির ফিল্টার ও বৈদ্যুতিক পাখা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদারের উদ্যোগে উপজেলার দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক পানির ফিল্টার এবং বালিথুবা শামছুলিয়া অদুদীয়া দাখিল মাদ্রাসার জন্য বৈদ্যুতিক পাখা প্রদান করা হয়।
এসময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় তারা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এডভোকেট ফারুক হোসেন তপাদার বলেন-“শিক্ষার্থীদের সুস্থ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে পড়াশোনার সুযোগ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি বিশুদ্ধ পানির ব্যবস্থা ও গরমে স্বস্তি পেতে মনযোগ দিয়ে পড়াশুনা করার লক্ষ্যে বৈদ্যুতিক পাখা বিতরন করা হয়েছে। আশা করি এসব উদ্যোগ শিক্ষার্থীদের উপকারে আসবে।”




