সুলতান মাহমুদ বাবু এমপিকে সংবর্ধনা
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকালে ইসলামপুর মো: আব্দুস সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-২ আসনের সংসদ সদস্য এ. ই সুলতান মাহমুদ বাবু। অধ্যক্ষ মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে ও জয়নাল আবেদীন সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব সহ
বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাঙ্গনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান মাহমুদ বলেন- কলেজটি সরকারি করার উদ্যোগ ইতিমধ্যে নেওয়া হয়েছে, শিক্ষার মান বৃদ্ধির লক্ষে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
এর আগে বাবু এমপি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রঙ্গনে বৃক্ষরোপন করেন।




