ইসলামপুরপ্রধান খবর

জামালপুরে কৃষক কার্ড উদ্বোধন: ১১৫ কৃষকের মাঝে বিতরণ

স্টাফ রিপোর্টার: জামালপুরের ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নে কৃষক কার্ড উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর স্থানীয়ভাবে নাপিতের চর বাজার সংলগ্ন ঈদগাহ মাঠে এ কর্মসূচি পালন করা হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে , বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত বলেন,
আমাদের সরকারের বয়স এখনো দুই মাস পূর্ণ হয়নি,মাত্র দেড় মাসের কিছু বেশি সময় পার হয়েছে। তবে এই অল্প সময়ের মধ্যেই আমরা দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের লক্ষ্যে সবাই মিলে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে প্রতীয়মান হয়, বাংলাদেশের মানুষ আর আগের অবস্থায় থাকবে না,তারা সুখে শান্তিতে ও সমৃদ্ধ জীবনে বসবাস করবে। কৃষক থেকে শুরু করে সমাজের সব শ্রেণির মানুষ পর্যন্ত।

তিনি আরও বলেন, সার ও বীজ সংগ্রহ সহজ করতে পর্যায়ক্রমে দেশের সকল প্রকৃত কৃষককে কৃষক কার্ড প্রদান করা হবে। প্রতিটি উপজেলায় এ কার্যক্রম চালু করা হবে এবং কৃষকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে কাজ করবে।

ভিডিও কনফারেন্সে জামালপুরের অংশে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন-বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাতসহ , জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, ইসলামপুর আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button