বকশীগঞ্জ

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে পুকুরের পানিতে ডুবে মো. রবিউল ইসলাম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ৫ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এই দূর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রবিউল ইসলাম ওই গ্রামের মো. আবু সালেকের ছেলে।

রবিউলের স্বজনেরা জানান- বুধবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে যেকোনো সময় শিশু রবিউল বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে বাড়ির পার্শ্ববর্তী প্রায় ১০০ গজ দূরে রফিক প্রফেসরের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান।

শিশুটির মায়ের চিৎকার শুনে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন এবং তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন- খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হওয়ায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Back to top button