জামালপুর

কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: জামালপুর শহরের সরকারি আশেক মাহমুদ কলেজে নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত লিটন মিয়া (৩৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত লিটন মিয়া জেলার মেলান্দহ উপজেলার নলেরচর ইউনিয়নের চরপলিশা নলেরচর (শিশুপাড়া) গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সরকারি আশেক মাহমুদ কলেজের নির্মাণাধীন ভবনের চারতলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান লিটন। এতে তিনি গুরুতর আহত হলে সহকর্মীরা উদ্ধার করে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, হাসপাতাল থেকে ঘটনাটি সম্পর্কে পুলিশকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Related Articles

Back to top button