বকশীগঞ্জ

মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের সময় হাতেনাতে আটক জিয়াউল হক (৩৩) নামের এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে নয়টায় উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী পূর্ব পাড়া এলাকায় এই অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত জিয়াউল হক একই এলাকার মো. হেদায়েতুল ইসলামের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়- গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় জিয়াউল হককে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই তিনি নিজের দোষ স্বীকার করেন। এর প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুরাদ হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই সাজা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button