মেলান্দহ

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি রবি-সম্পাদক জসিম

রবি ও জসিম

স্টাফ রিপোর্টার: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সাংবাদিক সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মুসলিম ইবনে রবি। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ‘ক্যাম্পাস টাইমস’ পত্রিকার প্রতিনিধি মো. জসিম উদ্দিন। তাঁরা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

রোববার (৩০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয়ের নকশীকাঁথা ভবনে অবস্থিত সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। পরে দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান।

নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি পদে ‘এডুকেশন টাইমস’ পত্রিকার আল শাহরিয়া রোকন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ‘এশিয়া পোস্ট’ পত্রিকার মো. নাঈম ইসলাম, অর্থ সম্পাদক পদে ‘দ্য ডেইলি চেক পোস্ট’ পত্রিকার মো. ইকরাম মাহমুদ প্রধান এবং দপ্তর সম্পাদক পদে ‘দ্যা স্টুডেন্ট জার্নাল’ পত্রিকার মিরাজ হোসেন।

এ ছাড়া কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ‘জামালপুরনিউজ২৪ ডটকম’ এর মো. মিরাজুল ইসলাম, ‘দ্যা ডেইলি ক্যাম্পাস’ এর মো. বেলাল হোসাইন এবং ‘নবধারা’ পত্রিকার আহাদুজ্জামান অনন্ত। প্রার্থীরা প্রত্যক্ষ ভোট ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচন শেষে ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, সাংবাদিক সমিতির গঠনতন্ত্রের বিধিমালা যথাযথভাবে অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় এই নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান এবং ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান আতিকুর রহমান।

ভোটগ্রহণ চলাকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা ইফতেখাইরুল ইফতি ও আমান উল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদ ও সেক্রেটারি ফাহাদ আহমদ এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক লিটন আকন্দসহ অন্যান্য ছাত্রসংগঠনের নেতারা।

পাশাপাশি প্রেসক্লাব জামালপুর, জামালপুর জেলা প্রেসক্লাব এবং মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির স্থানীয় সাংবাদিক নেতারাও ক্যাম্পাসে এসে নির্বাচন পর্যবেক্ষণ করেন এবং নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা জানান।

Related Articles

Back to top button