বকশীগঞ্জ

মাদক সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে সিয়াদ হাসান মিনু (২৮) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৩০ আগস্ট) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত মিনু ওই গ্রামেরই সাহেব আলীর ছেলে।

উপজেলা প্রশাসন জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার দুপুরে ওই এলাকায় অভিযান চালানো হয়। মাদক সেবনরত অবস্থায় মিনুকে আটকের পর সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বকশীগঞ্জের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে এই দণ্ড দেন। অভিযানে সহযোগিতা করে বকশীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান- মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে প্রশাসন মাঠে কাজ করছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button