সারাদেশ

চরম বিপদে থাকা পরিবারের পাশে বিএনপি নেতা হযরত আলী

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নে চরম অনাহারে দিন কাটানো এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন শেরপুর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হযরত আলী।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিবারটির করুণ পরিস্থিতির খবর পেয়ে গভীর রাতেই তিনি ছুটে যান তাদের বাড়িতে। সেখানে তিনি নিজ হাতে অসুস্থ গৃহকর্তাকে খাবার খাইয়ে দেন এবং পরিবারটির মাঝে তাৎক্ষণিক নগদ অর্থ, খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ পৌঁছে দেন।

একই সঙ্গে তিনি অসুস্থ গৃহকর্তা ও তাদের শারীরিক প্রতিবন্ধী সন্তানের নিয়মিত ওষুধ, পুষ্টিকর খাবার সরবরাহ এবং পরিবারের যাবতীয় জরুরি খরচ বহনের প্রতিশ্রুতি দেন।

খোঁজ নিয়ে জানা যায়- পরিবারটি দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নিজেও দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। সম্প্রতি পরিবারটির একমাত্র নারী সদস্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে তাদের জীবনে ঘোর অমানিশা নেমে আসে। মারাত্মক আর্থিক সংকট ও শোকের কারণে চরম অসহায়ত্ব এবং মানসিক ট্রমার মধ্য দিয়ে দিন পার করছিলেন তারা।

গভীর রাতে অসহায় পরিবারটির পাশে দাঁড়ানো এবং তাদের দীর্ঘমেয়াদী দায়িত্ব নেওয়ার এই ঘটনায় স্থানীয় কামারিয়া ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, এমন তাৎক্ষণিক মানবিক উদ্যোগ সমাজের অন্যান্য বিত্তবানদেরও দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে অনুপ্রাণিত করবে।

Related Articles

Back to top button