বকশীগঞ্জ

ছটফট করতে করতে কিশোরের মৃত্যু

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে নিজ ঘরে সবুজ (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার চরকাউড়িয়া পশ্চিমপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

মৃত সবুজ ওই গ্রামের মৃত সেলিম মিয়া ও সুফিয়া বেগম দম্পতির ছেলে।

সবুজের স্বজনেরা জানান- ভোরে নিজ ঘরে হঠাৎ অসুস্থ হয়ে ছটফট করতে থাকে সবুজ। এ সময় তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মৃত্যু হয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Related Articles

Back to top button