বকশীগঞ্জ

উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে আনন্দ র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা জনগণের অধিকার আদায়ের যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এদিন বিকেলে দলীয় কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন নেতাকর্মীরা। র‍্যালিটি বকশীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় এবং সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সংগঠনটির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, দেশের সাধারণ মানুষের অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন অগ্রণী ভূমিকা পালন করেছে, ভবিষ্যতেও তেমনি রাজপথে থেকে তাদের সংগ্রাম অব্যাহত রাখবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশিকুর রহমান তুলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জহিদুল ইসলাম প্রিন্স। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহিদুল হক দুলাল ও পৌর শাখার সদস্য সচিব মিজানুর রহমান মিজানের যৌথ সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম পুলক, দপ্তর সম্পাদক বজলুর রশিদ, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রহমত আলী।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button