বকশীগঞ্জমাদারগঞ্জ

বকশীগঞ্জ ও মাদারগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

মতিন রহমান ও এম আর সাইফুল: জামালপুরের বকশীগঞ্জ ওমাদারগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের সহযোগীদের হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়।

দিবসটি উপলক্ষে বকশীগঞ্জ উপজেলা প্রশাসন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আসমা উল হুসনার সভাপতিত্বে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিআরডিবি কর্মকর্তা সোয়াইব আজমির সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কমকর্তা কৃষিবীদ আমিনুল ইসলাম, বকশীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মকবুল হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হাসান মো: রেজাউল করিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নওশেদ আলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রাকিবুর রহমান, সাংবাদিক রাশেদুল ইসলাম রনি। এসময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ এই আয়োজনে অংশ নেন।

এদিকে মাদারগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আনোয়ার হোসেন, মাদারগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন ।

Related Articles

Back to top button