জামালপুরপ্রধান খবর

পাঠকদের ব্যাপক সাড়ায় কৃতজ্ঞ jamalpurnews24.com

স্টাফ রিপোর্টার: এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন www.jamalpurnews24.com–এর ফেসবুক পেইজ ও অনলাইন পোর্টালে পাঠকদের ব্যাপক সাড়া পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গণমাধ্যমটির প্রকাশক, সম্পাদকসহ সংশ্লিষ্টরা।

এযাবৎকালে জামালপুরের ইতিহাসে সর্বোচ্চ ভিউ পেয়েছে www.jamalpurnews24.com।

জামালপুর থেকে প্রকাশিত অনলাইন পোর্টালটির এমন সাফল্য সবার নজর কেড়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ২৪ ঘণ্টায় ১৫ লাখের বেশি মানুষ জামালপুর নিউজের ফেসবুক পেইজের মাধ্যমে সংবাদ দেখেছেন। এছাড়াও অসংখ্য পাঠক অনলাইন পোর্টালের মাধ্যমেও খবর পড়েছেন।

অসংখ্য জাতীয় গণমাধ্যমের ভিড়ে শুধুমাত্র জামালপুরের খবরকে প্রাধান্য দিয়ে সকলের মন জয় করেছে অনলাইন পোর্টাল ও ফেসবুক পেইজটি।

www.jamalpurnews24.com–এর নিয়মিত পাঠক নাজমুস সাকিব বলেন- “শুধুমাত্র জামালপুরের সব খবর সঠিক সময়ে পাওয়ার জন্য আমরা উদগ্রীব হয়ে থাকি। কিন্তু আমার চোখে এমন কোনো প্ল্যাটফর্ম নেই, যেখানে আমরা জামালপুরবাসী চাহিদামতো সব খবর পাব। নির্বাচনে আমরা www.jamalpurnews24.com–এ প্রতিদিনের মতো প্রতিটি খবর পেয়েছি। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।”

জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আইনজীবী ইউসুফ আলী বলেন- “www.jamalpurnews24.com–এর সাফল্য ধরে রেখে আরও এগিয়ে যাবে এবং জামালপুর জেলার মানুষ, যারা দেশে ও বিদেশে আছেন, তাদের মনে স্থায়ীভাবে জায়গা করে নেবে-এমনটাই আমার প্রত্যাশা।”

বাংলারচিঠি ডটকমের সম্পাদক জাহাঙ্গীর সেলিম বলেন- “বিষয়টি জেনে আমরা খুবই আনন্দিত। আমরা চাই www.jamalpurnews24.com–এর এই অর্জনের ধারাবাহিকতা অব্যাহত থাকুক। আমরা অনলাইন পোর্টালটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।”

www.jamalpurnews24.com–এর প্রকাশক শোয়েব হোসেন বলেন-“শুধু নির্বাচন নয়, আমরা সবসময় আমাদের পাঠকদের সবার আগে সর্বশেষ খবরটি সম্পূর্ণভাবে জানাতে চাই। এজন্য আমাদের টিমের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনের দিনও আমরা পাঠকদের চাহিদামতো সংবাদ পরিবেশন করতে পেরেছি। পাঠকদের ভরসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা পাঠকদের মন জয় করে সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই।”

www.jamalpurnews24.com–এর সম্পাদক সাইমুম সাব্বির শোভন বলেন- “জামালপুরের সব খবর সঠিক সময়ে পাওয়ার জন্য জেলার পাঠকরা উদগ্রীব হয়ে থাকেন। আমরা যথাসময়ে সংবাদ পরিবেশন করে পাঠকদের তৃপ্তির কারণ হতে পেরেছি। শুধু নির্বাচন নয়, আমরা সবসময় পাঠকদের কথা চিন্তা করে কাজ করি। তবে ১২ ফেব্রুয়ারি আমরা যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, তাতে আমরা পাঠকদের কাছে সত্যিই কৃতজ্ঞ।”

Related Articles

Back to top button