বিএনপির ইফতার মাহফিল
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পৌর শহরের দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দেওয়ানগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এই ইফতার মাহফিলের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী ও জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত।
ইফতারের আগে আলোচনায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন-‘প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিতে পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করেছেন। তিনি সকাল ৯ টায় অফিসে যান যেকারণে কারো অফিস ফাঁকি দেওয়ার সুযোগ নেই। মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমলারাও যথাসময়ে অফিসে যাচ্ছেন। এতে করে রাষ্ট্রের কাজ বেশি হচ্ছে। তিনি এ সময় নির্বাচনের আগে জনগন কে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যাক্ত করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও জামালপুর ৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ও জামালপুর ৪ আসনের সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর ৫ আসনের সংসদ সদস্য ওয়ারেছ আলী মামুন।
শুভেচ্ছা বক্তব্য দেন- দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, পৌর বিএনপির সভাপতি মনজুরুল হক, সাধারণ সম্পাদক আতিকুর রহমান সাজু, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর। ইফতার মাহফিলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।




