সারাদেশ

শতাধিক পরিবারকে ঈদ উপহার দিয়ে হালিমা আফতাব ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাবনার আতাইকুলায় শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার এবং খাদ্যসামগ্রী বিতরণ করেছে ‘হালিমা আফতাব ফাউন্ডেশন’। এই খাদ্যসামগ্রী বিতরণের মধ্য দিয়েই দীর্ঘ ৬-৭ বছর ধরে নীরবে কাজ করে আসা স্বেচ্ছাসেবী সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে।

শুক্রবার (২০ মার্চ) দুপুর ২টায় আতাইকুলার কাছারপুর এলাকায় ‘হালিমা আফতাব কটেজ’ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ঈদ সামনে রেখে খাদ্যসামগ্রী হাতে পেয়ে স্বস্তি প্রকাশ করেন স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষেরা। তারা জানান- অভাবের সংসারে এই উপহার তাদের ঈদের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এসময় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সমাজসেবামূলক এই কার্যক্রম চালিয়ে আসছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আব্দুল আলিম এবং ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল হালিম। তারা জানান, সমাজের অবহেলিত মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে নিজেদের উপার্জিত অর্থ দিয়ে দীর্ঘ ৬-৭ বছর ধরে নীরবে এই মানবিক কাজগুলো করে যাচ্ছিলেন তারা। সেবামূলক কাজের পরিধি আরও বাড়াতে এবং বেশি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এবারের ঈদে শতাধিক পরিবারের মুখে হাসি ফোটানোর মাধ্যমে সংগঠনটিকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে নিয়ে আসা হলো।

Related Articles

Back to top button