রৌমারী-চর রাজিবপুর

১৪২ বোতল ভারতীয় মদসহ আটক ১

স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রৌমারীতে ১৪২ বোতল ভারতীয় মদসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ এপ্রিল) গভীর রাতে রৌমারীর জন্দিরকান্দা সীমান্তের ১০৬৫/২ পিলারের কাছ থেকে তাকে আটক করা হয়। আটক মো. সাগর মিয়া (৩৬) কুড়িগ্রাম জেলার মোজ্জাম্মেল হকের সন্তান এবং পেশায় ট্রাক চালক।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়- গোপন সংবাদের ভিত্তিতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১০৬৫/২ সংলগ্ন এলাকা থেকে একটি ট্রাকের ভেতর ১৪২ বোতল ভারতীয় মদ, ৩১৫টি খালি গ্যাস সিলিন্ডার, একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন এবং নগদ ৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করে।

৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান- সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Back to top button