সারাদেশ
পৌর ভবনে ভাঙচুর মামলায় যুবলীগ নেতা সোহেল গ্রেপ্তার
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলার এজাহারনামীয় আসামি শহর যুবলীগের সহ-সভাপতি সোহেল মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাপাসিয়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়- ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের সময় নালিতাবাড়ী শহরের বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় নালিতাবাড়ী পৌরসভা ভবনেও ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ওই ঘটনায় শেখ ফরিদ নামের এক ব্যক্তি বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি মামলার করেন। যেখানে সোহেল মুন্সীকে এজাহারনামীয় আসামি করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই আবু তালেব বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান- পৌরসভা ভবনে ভাঙচুর মামলায় সোহেল মুন্সী এজাহারনামীয় আসামি। তাকে আদালতে প্রেরন করা হবে।




