দেওয়ানগঞ্জ

তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো জামালপুরের দেওয়ানগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে ভার্চুয়াল সংযোগের মাধ্যমে ঢাকার ভূমি ভবন থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশব্যাপী এই জাতীয় ভূমি সেবা মেলার শুভ উদ্বোধন করেন।

মেলা প্রাঙ্গণে তাৎক্ষণিকভাবে ই-নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, জমা খারিজ, মিউটেশনসহ বিভিন্ন ভূমি সেবা ও আইনি পরামর্শ প্রদান করা হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ানগঞ্জ  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ভূমি সেবা প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button