জামালপুর

রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে রামিসা হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে শহরের বকুলতলা মোড়ে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজ এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রাইম ল্যাব স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান রবিউল ইসলাম রাজন, প্রধান শিক্ষক এস এম নাসিব, শিক্ষার্থী দিব্য, ফাতিহা, ওয়াসীনাতসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, রাজধানীতে নৃসংশভাবে শিশু রামিসার হত্যাকারীকে দ্রুত সময়ের মধ্যে বিচার শেষ করে ফাঁসি কার্যকর করতে হবে। দেশে সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় এমন ঘটনা অব্যাহত রয়েছে। অপরাধীদের শাস্তি নিশ্চিত করা ও সামাজিকভাবে শিশুদের সুরক্ষা প্রদানে দ্রুত ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহবান জানান বক্তারা।

এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা মুখে কালো কাপড় বেঁধে রামিসার ধর্ষণকারী সোহেল রানাকে দ্রুততম সময়ে ফাঁসি কার্যকর করার দাবী জানান।

 

Related Articles

Back to top button