ইসলামপুর
তীব্র গরমে খড় শুকানোর সময় এক কৃষকের মৃত্যু
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে তীব্র গরমে খড় শুকানোর সময় এক কৃষকের মৃত্যু হয়েছে।পরিবারের দাবি, তিনি তীব্র গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন।
রবিবার (৭জুন) দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া আবুল হোসেন (৭০) ওই গ্রামের মৃত তমেজ আলীর ছেলে।
আবুল হোসেনের পরিবারের সদস্যরা জানান- রবিবার দুপুরে বাড়ির পাশের জমিতে ধান ও ধানের খড় শুকাতে গিয়েছিল আবুল হোসেন। এ সময় প্রচণ্ড গরমে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার সময় পথেই তার মৃত্যু হয়।
গাইবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদুর রহমান আনসারী মাকসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।




