জামালপুর

শিবিরের অপপ্রচার ও নারী নির্যাতনের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ধর্ষণ, নারী নির্যাতনসহ বিভিন্ন ঘৃণ্য অপরাধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদল।

রোববার (১৪ জুন) দুপুর ১ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন শপন ও সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে কলেজ ছাত্রদলের আহ্বায়ক সরোয়ার হোসেন শপন বলেন- “গুপ্ত শিবির দীর্ঘদিন ধরে বিভিন্ন ইস্যুতে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের কষ্ট ও পরিবারের বেদনা নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা অত্যন্ত নিন্দনীয়। আমরা এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাই।”

সদস্য সচিব শাহরিয়ার বায়েজিদ বলেন- “গুপ্ত শিবিরের নেতাকর্মীরা বিভিন্ন সময় দেশবিরোধী অপতৎপরতা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং নারী নির্যাতনের মতো ঘৃণ্য কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে। এসব অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

Related Articles

Back to top button