মেলান্দহ

সংবাদ সম্মেলনের মাধ্যমে দল ছাড়ার ঘোষনা দিলেন আওয়ামী লীগ নেতা

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলায় ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন এক আওয়ামী লীগ।

বুধবার (১ জুলাই) দুপুরে মেলান্দহ পৌরসভার কাছে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফকির আবু বকর সিদ্দিক এ পদত্যাগের ঘোষনা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলার নয়ানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আবু বকর সিদ্দিক বলেন- “আজ থেকে আওয়ামী লীগের সাথে কোনো সম্পর্ক নেই। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন না এবং জীবনের বাকি সময় কোনো রাজনৈতিক সংগঠনের রাজনীতি করবেন না। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে তিনি স্বেচ্ছায় মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং দলীয় সকল কার্যক্রম থেকে নিজেকে অব্যাহতি নিয়েছেন।

সিদ্দিক বলেন- “আজ থেকে আমি আওয়ামী লীগ পরিবারের কেউ নই। আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।”

লিখিত বক্তব্যে তিনি আরও দাবি করেন- ২০২৪ সালের ২৫ নভেম্বর তিনি সাংগঠনিকভাবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করেছিলেন। তবে বিভিন্ন কারণে বিষয়টি তখন আনুষ্ঠানিকভাবে জানানো সম্ভব হয়নি। তাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে তার অবস্থান গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন।

নিজের রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে ফকির আবু বকর সিদ্দিক বলেন, ১৯৮০ সাল থেকে তিনি ছাত্র রাজনীতির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় হন। সরকারি আশেক মাহমুদ কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের মিছিল-মিটিংয়ে অংশগ্রহণের মধ্য দিয়ে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৮৭ সালে তিনি ছাত্রদলের আহ্বায়ক হন। পরবর্তীতে যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পরে মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

তিনি আরও বলেন- ২০০৩ সালে তিনি ৫নং নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা এবং রাজনৈতিক চাপ সৃষ্টি হয়। ওই পরিস্থিতিতে ২০১৯ সালে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে তিনি উপজেলা কমিটির সহ-সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

ফকির আবু বকর সিদ্দিক বলেন- ব্যক্তিগত ও পারিবারিক কারণেই আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। জীবনের বাকি সময় আমি আর কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হবো না।

Related Articles

Back to top button