বকশীগঞ্জ

২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২) পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার বকশীগঞ্জ থানার বালুরগাঁও-ধানুয়া কামালপুর সড়কের আরমান ট্রেড ইন্টারন্যাশনালের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের রৌমারী থানার কলেজপাড়া এলাকার মো. রুকনোদ্দৌলা (৩৩) ও আবু জাফর মানিক (৩৭) এবং বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর এলাকার মো. সুজাত মিয়া (৩২) ও মো. গোলাম হোসেন (৫৮)।

জামালপুর ডিবি-২-এর অফিসার ইনচার্জ সজিব রহমান জানান- উদ্ধার করা ২০০ পিস ইয়াবাসহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Related Articles

Back to top button