ইসলামপুর

কৃষকদের মাঝে তেল মাড়াই যন্ত্র বিতরণ ও মাছের পোনা অবমুক্ত

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে কৃষকদের মাঝে ভোজ্যতেল তৈরির মাড়াই যন্ত্র বিতরণ এবং উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কার্যক্রমের উদ্বোধন করেন জামালপুর ২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

কৃষকদের উৎপাদিত তেলবীজ থেকে সহজে ভোজ্যতেল তৈরির সুযোগ করে দিতে অনুষ্ঠানে দুইজন কৃষকের হাতে দুটি মাড়াই যন্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়াতে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মো. জুবায়ের।

এ দিন পরে উপজেলা মিনি অডিটোরিয়ামে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিরও উদ্বোধন করেন সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এসব আয়োজনে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি নাশিদা সাফিজ বিনতী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা চেয়ারম্যান নবি নেওয়াজ খান লোহানী বিপুল এবং ছাত্র বিষয়ক সম্পাদক হাসমত। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

Related Articles

Back to top button