বকশীগঞ্জ

শিশু সাফি নিখোঁজ:সন্ধানের আকুতি পরিবারের

মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রাম থেকে মো. সাফি নামের ১০ বছরের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।

পরিবার ও স্থানীয়রা জানান- গতকাল দুপুরে সাফি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় পার হওয়ার পরও সে না ফেরায় স্বজনেরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খুঁজেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। আদরের সন্তানকে হারিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যরা এখন পাগলপ্রায়। পরিবারটিতে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা।

নিখোঁজ সাফির বাবার নাম মো. আনারুল এবং দাদার নাম মো. আইনাল হক। তাদের স্থায়ী ঠিকানা বকশীগঞ্জ থানার ঝালরচর পূর্বপাড়া গ্রামে।

সন্তানের চিন্তায় ব্যাকুল পরিবারটি সবার সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে বা তার অবস্থান সম্পর্কে জানলে অতিসত্বর শিশুর বাবা মো. আনারুলের মোবাইল নম্বরে (০১৬১৩৬৩৯৬৪৩) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

Related Articles

Back to top button