আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরবে না- এম রশিদুজ্জামান মিল্লাত
মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর ১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন-`আগামী ৫০ বছরেও আওয়ামী লীগ আর ফিরবে না। ৫ আগষ্ট গন অভ্যুস্থানে শেখ হাসিনা পুরো মন্ত্রীসভা নিয়ে পালিয়ে গেছে। তারা দেশের সম্পদ লুন্ঠন করেছে, পাচার করেছে,। শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিলেন, আল্লাহ আওয়ামী লীগ কেই ধ্বংস করে দিয়েছেন।’
বুধবার দুপুরে জামালপুরের দেওয়ানগঞ্জে রহিমপুর শিক্ষা ও সমাজ উন্নয়ন ফোরাম আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক এমপি এম রশিদুজ্জামান মিল্লাত।
এ সময় তিনি আরও বলেন-`ইসলাম কে বিক্রি করে কেউ কেউ রাজনীতি করতে চায়। শুনেছি একটা দল জান্নাতের বিনিময়ে ভোট প্রার্থনা করছে, তারা বলছে, তাদের কে ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে। জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। এদের কে ভোট দেওয়া যাবে না।’
রশিদুজ্জামান মিল্লাত বলেন-`১৯৭১ সালে এদেশের মানুষ যেমন বাংলাদেশের বিজয়ের জন্য উন্মুখ হয়ে ছিলো তেমনি আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।’
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বিএনপি নেতা শাহাদাৎ বিন জামান শোভন, দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ সাদা, সাংগঠনিক সম্পাদক সাঈদ বিন আনোয়ার সজীবসহ আরো অনেকে।




